1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এসএসসি পরীক্ষায় শাস্তি যোগ্য অপরাধ গুলো

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮৫ Time View
এসএসসি পরীক্ষা

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নকলের বিষয়টি। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাঁর আগের মেয়াদে নকলবিরোধী কঠোর পদক্ষেপ গ্রহণ করে যে প্রশংসা অর্জন করেছিলেন, সেটিই নতুন করে আলোচনায় এসেছে। বর্তমান প্রেক্ষাপটে তিনি বিভিন্ন সভা-সেমিনারে স্পষ্টভাবে নকলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করছেন। শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং এটি কার্যকর করতে সব শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন। তাঁর এই কঠোর অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন প্রশংসা পাচ্ছে, তেমনি কিছু ক্ষেত্রে তা নিয়ে হাস্যরসও তৈরি হচ্ছে। তবে এসব আলোচনার মাঝেই পরীক্ষায় নকলসহ মোট ২০ ধরনের কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে আনুষ্ঠানিক নীতিমালা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

পরীক্ষায় অনিয়ম ও অসদুপায় বন্ধে এসব কার্যকলাপকে অপরাধ হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে নতুন নীতিমালায়। এতে বলা হয়েছে, অপরাধের ধরন অনুযায়ী শাস্তি হিসেবে বহিষ্কার থেকে শুরু করে সর্বনিম্ন এক বছর এবং সর্বোচ্চ তিন বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সম্প্রতি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ‘এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা-২০২৬’ পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

নীতিমালায় পরীক্ষার কক্ষের ভেতরে সংঘটিত বিভিন্ন ধরনের অনিয়মকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—এদিক-ওদিক তাকানো, নকল করার চেষ্টা, নকল গিলে ফেলা, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা, পরীক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ মোট ২০ ধরনের অপরাধ। এসব অপরাধের জন্য নির্ধারিত শাস্তিও পৃথকভাবে উল্লেখ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, পাঁচ ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তি হিসেবে শুধু ওই বছরের পরীক্ষাটি বাতিল করা হবে। এসব অপরাধের মধ্যে রয়েছে—পরীক্ষার সময় এদিক-ওদিক তাকানো, একে অপরের সঙ্গে কথা বলা বা কথা বলে লেখা, বোর্ড নির্ধারিত প্রশ্নপত্র ও উত্তরপত্র ছাড়া অন্য কোনো লিখিত বা মুদ্রিত কাগজপত্র সঙ্গে রাখা কিংবা তা দেখে নকল করা, সেট কোড পরিবর্তন করা এবং অন্যের উত্তরপত্র দেখে লেখা। একইভাবে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্যকে নিজের উত্তরপত্র দেখতে দেয়, তার বিরুদ্ধেও একই ধরনের শাস্তির সুপারিশ করা হবে। এছাড়া ডেস্ক, বেঞ্চ, দেয়াল, হাত কিংবা পোশাকে পরীক্ষার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত কোনো লেখা থাকলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এমন কোনো লেখা থেকে নকল করলে সংশ্লিষ্ট অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অন্যদিকে, আট ধরনের অপরাধের জন্য আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যেখানে ওই বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে। এসব অপরাধের মধ্যে রয়েছে—পরীক্ষা কক্ষে যেকোনো ধরনের অনিয়মে সহযোগিতা করা, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইসে পরীক্ষাসংক্রান্ত তথ্য রাখা, উত্তরপত্রে আপত্তিকর বা অযৌক্তিক মন্তব্য লেখা, পরীক্ষা কক্ষে গোলযোগ সৃষ্টি করা, নকল কাগজ প্রত্যবেক্ষকের হাতে না দিয়ে তা ফেলে দেওয়া বা গিলে ফেলা, একই উত্তরপত্রে ভিন্ন ভিন্ন হাতের লেখা থাকা, প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাইরে পাচার করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীদের গালাগালি বা ভয়ভীতি প্রদর্শন করা।

সবচেয়ে গুরুতর সাত ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ কঠোর শাস্তির কথা বলা হয়েছে নীতিমালায়। এসব ক্ষেত্রে পরীক্ষা বাতিলের পাশাপাশি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হতে পারে। গুরুতর অপরাধগুলোর মধ্যে রয়েছে—উত্তরপত্র জমা না দিয়ে কক্ষ ত্যাগ করা, রোল নম্বর পরিবর্তন করা, উত্তরপত্র বিনিময় বা তাতে হস্তক্ষেপ করা, মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা, পরীক্ষা কক্ষে বা কেন্দ্রের ভেতরে-বাইরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ওপর আক্রমণ বা আক্রমণের চেষ্টা করা, অস্ত্র প্রদর্শন করা এবং অন্যের লেখা উত্তরপত্র নিজের নামে জমা দেওয়া।

এদিকে, শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে তা ১৪ জুন পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme