1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

জাল ও ভুয়া সনদধারী শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশনা-শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ Time View
শিক্ষা বোর্ড

জাল ও ভুয়া সনদ ব্যবহার করে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া মোট ৪৭১ জন শিক্ষক ও কর্মচারীর বেতন বন্ধের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) পরিচালিত তদন্তে এসব শিক্ষক-কর্মচারীর ভুয়া সনদ ব্যবহারের বিষয়টি নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, উল্লিখিত বিষয় ও সংশ্লিষ্ট সূত্রের প্রেক্ষিতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে স্কুল ও কলেজ পর্যায়ের ৪৭১ জন জাল বা ভুয়া সনদধারী শিক্ষক-কর্মচারীকে চিহ্নিত করেছে। তাদের বিস্তারিত তথ্যসংবলিত একটি তালিকা পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৫ অনুযায়ী ডিআইএ কর্তৃক প্রেরিত এই তালিকাভুক্ত ৪৭১ জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিভাগকে অবহিত করতে হবে—এ মর্মে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের এমপিও সুবিধা বাতিলের পাশাপাশি চাকরিকালে তারা যে বেতন-ভাতা গ্রহণ করেছেন, তা ফেরত আদায়ের বিষয়েও নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme