1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এসএসসি পরীক্ষায় প্রশ্ন পত্র বিতরণের নিয়মের বিষয়ে যা জানাল শিক্ষা বোর্ড

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২০২ Time View
শিক্ষা বোর্ড

২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বণ্টন ও সময় বিভাজন নির্ধারণ করে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন নীতিমালায় এসএসসি পরীক্ষায় সৃজনশীল (CQ) ও বহুনির্বাচনি (MCQ) প্রশ্নপত্র একসঙ্গে প্রদান করা হবে কি না—সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। এরপর সকাল ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র সরবরাহ করা হবে এবং সকাল ১০টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। তবে ২৫ নম্বরের এমসিকিউ অংশের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নপত্র শুরু করার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা ২৫ মিনিট।

অন্যদিকে, দুপুর ২টায় অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়েছে, দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। এরপর দুপুর ২টায় এমসিকিউ প্রশ্নপত্র প্রদান করা হবে এবং দুপুর ২টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ শুরু হবে। তবে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সৃজনশীল অংশ শুরু হবে দুপুর ২টা ২৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme