1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষকদের বদলি কিভাবে জানাল শিক্ষামন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৩৩ Time View
milon

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএ (NTRCA)-কে আরও কার্যকর করা হচ্ছে। তিনি জানান, ভবিষ্যতে প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদে নিয়োগ পরীক্ষা ও নিয়োগ সুপারিশ এই কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন করা হবে। একই সঙ্গে শিক্ষকদের বদলি প্রক্রিয়াও এনটিআরসিএর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি ছিল পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত।

মন্ত্রী আরও বলেন, অতীতে এনটিআরসিএ নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, এমনকি সংস্থাটি একসময় ‘দুর্নীতির আখড়া’ হিসেবেও সমালোচিত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠানটিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। তার ভাষায়, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অযাচিত নিয়ন্ত্রণ ও বিশৃঙ্খলা দূর করাই এখন সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও মন্তব্য করেন, বাংলাদেশে আধুনিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের সময় শিক্ষাখাতে উল্লেখযোগ্য সংস্কার ও সম্প্রসারণ ঘটে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme