1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতার বিল সাবমিটের নতুন আপডেট

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭০০ Time View
মাউশি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্টদের বিল সাবমিট করার সময় নির্দিষ্টভাবে বছর ও মাস নির্বাচন (সিলেক্ট) করতে হবে। কর্তৃপক্ষ বলছে, সঠিকভাবে বছর ও মাস নির্বাচন না করলে সংশ্লিষ্ট তথ্য সিস্টেমে প্রদর্শিত হবে না এবং বিল সাবমিট প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি জানান, বৈশাখী ভাতার বিল সাবমিট করার সময় কোন বছরের কোন মাসের জন্য বিল দেয়া হচ্ছে তা অবশ্যই সিলেক্ট করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ব্যবহারকারীরা মাস ও বছর নির্বাচন না করেই বিল সাবমিট করার চেষ্টা করছেন, ফলে তথ্য প্রদর্শিত হচ্ছে না এবং বিভ্রান্তি তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, সারাদেশে মোট প্রায় ২০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এখনো প্রায় ৪০০ প্রতিষ্ঠানের বিল সাবমিট করা বাকি রয়েছে। বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এখনো বিল সাবমিট করতে পারেননি। এই বিভ্রান্তি দূর করার জন্য সিস্টেমে এপ্রিল মাস উল্লেখ করে দেয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই সঠিক মাস নির্বাচন করতে পারেন। তবুও অনেকেই মাস ও বছর নির্বাচন না করায় সমস্যা থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ মার্চ এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতার বিল সাবমিট করার অপশন চালু করা হয়। তখনই নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে বিল সাবমিট সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছিল।

বিল সাবমিটের শেষ সময়সীমা সম্পর্কে জানতে চাইলে এক কর্মকর্তা জানান, তারা মূলত এপ্রিল মাসের ২ তারিখের মধ্যে সব বিল সাবমিট কার্যক্রম সম্পন্ন করতে চান। তাই নির্ধারিত সময়ের আগেই দ্রুত বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোরালো অনুরোধ জানানো হয়েছে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের বিল সাবমিট করার জন্যও আলাদা অপশন চালু করা হয়েছিল। সে ক্ষেত্রে ২৮ মার্চ পর্যন্ত বিল সাবমিটের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ প্রতিষ্ঠান তাদের বিল জমা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme