বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি ২৫ মার্চ একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধানসহ বিভিন্ন পদে মোট ১২ হাজার ৯৫১ জনকে নিয়োগের তথ্য জানানো হয়েছে। এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিল করে এই সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা আগের তুলনায় ৬৪৮টি কমানো হয়েছে।
এই নিয়োগে আবেদন কার্যক্রম শুরু হবে ২৮ মার্চ থেকে এবং তা চলবে আগামী ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)
মোট পদসংখ্যা: ১২,৯৫১টি
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী অধিদপ্তরভিত্তিক শূন্যপদের বিবরণ নিচে দেওয়া হলো—
১. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি): ৯,৭০৮টি পদ
২. কারিগরি শিক্ষা অধিদপ্তর: ১১২টি পদ
৩. মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর: ৩,১৩১টি পদ
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি:
আবেদন ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সূচি:
আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।
Leave a Reply