1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতার বিষয়ে যা জানাল মাউশি

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৬২৩ Time View
মাউশি

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা (এপ্রিল ২০২৬) নিয়ে সুখবর জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের অধীনস্থ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল জানিয়েছে, বৈশাখী বোনাসের জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল সাবমিট করার অপশন ইতোমধ্যেই চালু করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী বোনাসের ইএফটি বিল সাবমিটের সুযোগ এখন উন্মুক্ত রয়েছে। পাশাপাশি কোনো ধরনের জটিলতা এড়াতে এবং সময়মতো ভাতা প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বিল সাবমিট করার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আগামী সপ্তাহের মাঝামাঝি কিংবা শেষ দিকে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

ইএমআইএস সেলের সূত্র আরও জানিয়েছে, মার্চ মাসের বেতনের বিল সাবমিট কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। বুধবার থেকে এ কার্যক্রম চালু করা হয় এবং এটি চলবে আগামী শনিবার পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা দেওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে বিলগুলো অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

One response to “এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতার বিষয়ে যা জানাল মাউশি”

  1. H.M—Nazrul Islam says:

    Already submitted.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme