1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

Mpo শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠন নিয়ে যে জরুরী নির্দেশনা প্রদান করা হল

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪০২ Time View
মাউশি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ প্রকাশিত পরিপত্র অনুযায়ী এ নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চ জারি করা পরিপত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত যে নির্দেশনা প্রদান করা হয়েছে, তা যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় এটিকে অতীব জরুরি হিসেবে গণ্য করতে বলা হয়েছে।

এর আগে, ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান হতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, গত ১০ মার্চ অনুষ্ঠিত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি এবং অ্যাডহক কমিটি গঠন বিষয়ক মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ভিত্তিতে ‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ (৩১ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দের সংশোধনী)’ অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ধারা ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ধারা ৭৪(২) অনুসরণ করে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত হয়েছে যে, সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। তবে বিশেষ প্রয়োজন দেখা দিলে, কোনো ব্যক্তির শিক্ষা বিস্তার ও উন্নয়নে বিশেষ অবদান কিংবা অন্য কোনো বিশেষ যোগ্যতা বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া সম্পর্কেও পরিপত্রে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান মহানগর এলাকার ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রস্তাব পাঠাবেন। প্রস্তাবে সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষাক্ষেত্রে আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে তিনজনের নাম ও জীবনবৃত্তান্ত অন্তর্ভুক্ত করতে হবে।

পরবর্তীতে শিক্ষা বোর্ড প্রেরিত প্রস্তাবগুলো পর্যালোচনা করে ওই তিনজনের মধ্য থেকে একজনকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme