1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এনটিআরসিএ ১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৪৫ Time View
এনটিআরসিএ ১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ম থেকে ১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাওয়ার প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে একটি বিস্তারিত ও পরিপূর্ণ সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয়ে জমা দেওয়া এনটিআরসিএর পূর্ববর্তী সারসংক্ষেপে ব্যাচভিত্তিক বিভিন্ন সমস্যার যথাযথ বিশ্লেষণ এবং সেসব সমস্যার সুস্পষ্ট সমাধান তুলে ধরা হয়নি বলে সেটি গ্রহণ করা হয়নি। ফলে সংশ্লিষ্ট বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করে পুনরায় সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ১ম থেকে ১৮তম নিবন্ধনধারীদের বিষয়টি নিয়ে প্রস্তুত করা সারসংক্ষেপ শিক্ষামন্ত্রীর কাছে জমা দিতে মন্ত্রণালয়ে আসেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তবে তিনি যে সারসংক্ষেপটি উপস্থাপন করেন, তা শিক্ষামন্ত্রী গ্রহণ করেননি। বরং সারসংক্ষেপে প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণের ঘাটতি থাকায় সেটি নতুনভাবে প্রস্তুত করার নির্দেশ দেন।

সূত্র আরও জানায়, এনটিআরসিএ যে সারসংক্ষেপ জমা দিয়েছিল, সেখানে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে না পারা বা বিভিন্ন কারণে বঞ্চিত হওয়া প্রার্থীদের বিষয়টি ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়নি। কেবলমাত্র দুই-একটি ব্যাচের ক্ষেত্রে আংশিক ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা গেলেও সার্বিকভাবে বিষয়টি উপেক্ষিত ছিল। এ কারণে শিক্ষামন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং বঞ্চিত প্রার্থীদের বিষয়টি গুরুত্ব দিয়ে, সহানুভূতিশীল ও ইতিবাচক দৃষ্টিকোণ থেকে তুলে ধরার নির্দেশনা দেন।

এছাড়া নতুন সারসংক্ষেপে প্রতিটি ব্যাচের নির্দিষ্ট সমস্যাগুলো বিস্তারিতভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন—কোন ব্যাচের বিরুদ্ধে কতগুলো মামলা চলমান রয়েছে, সেসব মামলার বর্তমান অবস্থা কী, কোন ব্যাচ কোন ধরনের জটিলতায় রয়েছে—এসব তথ্য স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে বলা হয়েছে। একইসঙ্গে সমস্যাগুলোর সম্ভাব্য সমাধানও যুক্ত করতে বলা হয়েছে, যাতে সারসংক্ষেপটি নীতিনির্ধারণের জন্য কার্যকর হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান বলেন, এনটিআরসিএকে পুনরায় সারসংক্ষেপ পাঠাতে বলা হয়েছে। সংশোধিত ও পরিপূর্ণ সারসংক্ষেপ মন্ত্রণালয়ে জমা পড়ার পর সেটি পর্যালোচনা করে শিক্ষামন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme