1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

ফিতরা কিভাবে হিসাব করা হয়, কারা ফিতরা পাওয়ার যোগ্য

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১০৭ Time View
ফিতরা কিভাবে হিসাব করা হয়, কারা ফিতরা পাওয়ার যোগ্য

সাদাকাতুল ফিতর কী?
আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত সাদাকাতুল ফিতর। এর মধ্যে ‘সাদাকা’ শব্দের অর্থ দান এবং ‘ফিতর’ শব্দের অর্থ রোজার শেষ বা ঈদুল ফিতর। অর্থাৎ ঈদুল ফিতরের দিন আদায় করা দানকেই সাদাকাতুল ফিতর বলা হয়। এটি জাকাতুল ফিতর বা ফিতরাও বলা হয়ে থাকে।

ইসলামী শরিয়ত অনুযায়ী, সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। রাসুল (সা.) হাদিসে বলেছেন, ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, ‘রাসুল (সা.) সাদাকাতুল ফিতর অপরিহার্য করেছেন। এর পরিমাণ এক সা জব বা এক সা খেজুর। ছোট-বড়, স্বাধীন-পরাধীন সবার ওপর এটি ওয়াজিব।’ (বুখারি, হাদিস : ১৫১২)

শর্ত ও সময়সীমা
সাদাকাতুল ফিতরে বর্ষপূর্তি বা সময়সীমার শর্ত নেই। এটি পবিত্র রমজানের শেষ দিনও নবজাতক বা ইসলাম গ্রহণকারী নতুন মুসলিমের পক্ষ থেকে আদায় করতে হবে। (ফাতাওয়া আলমগিরি : ১/১৯২)

নিসাব
জাকাতের নিসাবের সমপরিমাণই ফিতরার নিসাব। অর্থাৎ, কারো কাছে সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রূপা বা সমমূল্যের নগদ অর্থ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত থাকলে ঈদুল ফিতরের দিন সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে।

পরিমাণ
সাদাকাতুল ফিতরের পরিমাণ দুইভাবে নির্ধারিত:

এক সা = ৩২৭০.৬০ গ্রাম (প্রায় ৩.২৭ কেজি) খেজুর, পনির, জব বা কিশমিশের জন্য।
নিসফে সা = ১৬৩৫.৩১৫ গ্রাম (প্রায় ১.৬৩৫ কেজি) গমের জন্য।

বাংলাদেশে সাধারণ হিসাব অনুযায়ী এক সা = ৩.৩০ কেজি এবং আধা সা = ১.৬৫০ কেজি।

আদায়ের উপকরণ
রাসুল (সা.) যুগে খেজুর, কিশমিশ, জব ও পনির দিয়ে আদায় করা হতো। এখন এগুলোর বাজারমূল্য অনুযায়ী নগদ অর্থও দিতে পারেন। মূল্য নির্ধারণে সবচেয়ে কম দামের খাদ্যবস্তু ব্যবহার করলেই যথেষ্ট।

বাংলাদেশে চলতি বছরের ফিতরা মূল্যগম বা আটা: ১.৬৫০ কেজি বা ১১০ টাকা।
যবের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা এর বাজারমূল্য ৫৯৫ টাকা।
খেজুর দ্বারা ফিতরা আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২৪৭৫ টাকা দিতে হবে।
কিসমিসের ক্ষেত্রে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২৬৪০ টাকা।
পনিরের ক্ষেত্রে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
(মূল্য নির্ধারণ: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

সাদাকাতুল ফিতর কারা পাবে
যাকাত পাওয়ার যোগ্য যিনি, তিনি ফিতরা পাওয়ার ক্ষেত্রেও উপযুক্ত হবেন।

আদায়ের সময়
ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করা উত্তম। তবে রমজান মাসের বাকি সময়ে আগেও এটি আদায় করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme