1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় বৃদ্ধি হল যতদিন

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৯৯ Time View
শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় বৃদ্ধি হল যতদিন

দেশের সব বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অনুদানের আবেদন করার সময়সীমা এক মাস বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালার (সংশোধিত-২০২৫) আলোকে নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.shed.gov.bd-তে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান—যেগুলো এমপিওভুক্ত এবং নন-এমপিওভুক্ত—তারা মেরামত ও সংস্কার কাজ, প্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহ, পাঠাগার স্থাপন, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ এবং প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনুদানের জন্য আবেদন করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে সেইসব প্রতিষ্ঠানকে, যেগুলো অনগ্রসর এলাকায় অবস্থিত হলেও তাদের শিক্ষার মান ভালো।

এছাড়া বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া বা কোনো দৈবদুর্ঘটনার শিকার হলে এ অনুদানের জন্য আবেদন করার সুযোগ থাকবে।

অন্যদিকে সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ অনুদানের আওতায় আবেদন করতে পারবে। তারা দুরারোগ্য ব্যাধি, দৈবদুর্ঘটনা কিংবা শিক্ষা গ্রহণের ব্যয় নির্বাহের জন্য এই অনুদান চাইতে পারবে। এ ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, রোগগ্রস্ত, গরিব, মেধাবী এবং অনগ্রসর সম্প্রদায় বা অনগ্রসর অঞ্চলের শিক্ষার্থীদের।

আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুদান পেতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে। আর স্নাতক/সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আবেদন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান অথবা রেজিস্ট্রারের মাধ্যমে।

অনুদানের জন্য আবেদন করতে হলে প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা রেজিস্ট্রারকে মাইগভ প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় যে মোবাইল নম্বর দেওয়া হবে, সেটি অবশ্যই ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ-২০২৫ অনুযায়ী হতে হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানের নম্বর ব্যবহার করে প্রোফাইল যাচাই করতে হবে। এরপর প্রোফাইল সম্পন্ন হলে মাইগভের হোমপেজে ‘শিক্ষাপ্রতিষ্ঠান/শিক্ষক-কর্মচারী/শিক্ষার্থীদের আর্থিক অনুদান’ অপশনে প্রবেশ করে প্রয়োজনীয় সেবা নির্বাচন করে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে অনুদানের প্রয়োজনীয়তা সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে, যা ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতির মাধ্যমে প্রদান করা হবে এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তা প্রতিপাদিত হতে হবে।

শিক্ষক-কর্মচারীদের আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখসহ এর কপি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সকল ডাক্তারি সনদ এবং যদি দৈবদুর্ঘটনার ঘটনা ঘটে থাকে তবে সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রত্যয়নপত্র ও সংশ্লিষ্ট চিকিৎসা সনদ সংযুক্ত করতে হবে।

শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের জন্য জন্মনিবন্ধন সনদ ও প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। আর স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র এবং জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত অনুদানের অর্থ সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে। এজন্য আবেদন করার সময় সঠিক ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে এবং প্রমাণ হিসেবে MICR চেক বইয়ের একটি চেক পাতার পিডিএফ কপি সংযুক্ত করতে হবে। যদি ব্যাংক হিসাব অনলাইনভিত্তিক না হয় বা প্রয়োজনীয় চেক পাতার কপি সংযুক্ত না করা হয়, তবে আবেদন বাতিল বলে গণ্য হবে।

অন্যদিকে শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অনুদানের অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে। এজন্য আবেদন ফরমে নিবন্ধিত (KYC হালনাগাদসহ) ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করতে হবে। কোনো এজেন্ট বা মার্চেন্ট নম্বর এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।

এছাড়া নীতিমালায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষক-কর্মচারীরা জীবনে একবারই এই সুবিধা গ্রহণ করতে পারবেন। পূর্বে যারা এই খাত থেকে অনুদান পেয়েছেন, তারা পুনরায় আবেদন করার যোগ্য হবেন না। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের শিক্ষাজীবনে প্রতি তিন বছর অন্তর একবার করে আবেদন করার সুযোগ থাকবে।

প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রদত্ত প্রতিবন্ধী সনদ সংযুক্ত করতে হবে। তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রদত্ত সনদ জমা দিতে হবে।

সবশেষে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অসম্পূর্ণ আবেদন কিংবা কোনো ধরনের হার্ডকপি গ্রহণ করা হবে না। তাই নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme