1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ১৮ বছরের শর্ত বাতিলে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৮৪ Time View
এমপিও প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ১৮ বছরের শর্ত বাতিলে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে এবার প্রধানমন্ত্রীর তারেক রহমান বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

সোমবার শিক্ষকদের পক্ষে মো. আসিফ আলী, মো. আবু নাছের সুমন, মো. তোফায়েল আহমদ এবং মো. মশিউর রহমান এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধান পদে নিয়োগ প্রত্যাশী ৮৬ হাজারের অধিক শিক্ষক এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে “জনবল কাঠামো ও এমপিও নীতিমালা” (সরকারি বিধি) মোতাবেক আমরা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধান পদে নিয়োগের জন্য আবেদন করেছে। কিন্তু পরবর্তীতে সরকার “জনবল কাঠামো ও এমপিও নীতিমালা” সংশোধন করে উল্লেখিত পদে নিয়োগের জন্য শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে ১৮ বছর পূর্ণ হওয়ার শর্ত জুড়ে দেয়, যার দরুন উল্লেখিত পদে আবেদনকারী শিক্ষকগণের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি অনিশ্চয়তায় পড়ে যায়। অথচ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করার সময় এমন শর্ত ছিলনা এবং পূর্বের কোন এমপিও নীতিমালাতেও এমন কোন শর্ত নেই ।

শিক্ষকরা জানান, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ১৯৮২, ১৯৯৫, ২০১০, ২০১৮, ২০২১ এবং ২০২৫ এ প্রতিষ্ঠান প্রধান পদে আবেদনের জন্য এমপিওভুক্তির ১৫ বছর এবং সহকারী প্রধান পদে এমপিওভুক্তির ১০ বছরের শর্ত উল্লেখ আছে। যেহেতু আমরা সরকারি বিধি মেনেই আবেদন করেছি সুতরাং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধান পদে নিয়োগ পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ।

স্মারকলিপিতে প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধান পদে নিয়োগ প্রত্যাশী আবেদনকারী শিক্ষকগনকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme