1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

স্কুল ভর্তিতে থাকছেনা লটারি যা জানাল শিক্ষামন্ত্রী

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১৮ Time View
স্কুল ভর্তিতে থাকছেনা লটারি যা জানাল শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে স্কুলে ভর্তি কার্যক্রমে আর লটারি পদ্ধতি থাকবে না। এর পরিবর্তে খুবই সাধারণ একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। তিনি বলেন, ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের কঠিন প্রতিযোগিতা আনা হবে না, তবে লটারি পদ্ধতি কোনো শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দীর্ঘদিন গবেষণা ও বিশ্লেষণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতেও আলোচনা চলবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, একদিন আগে জাতীয় সংসদে তিনি বলেছিলেন—অংশীজনদের মতামত নিয়ে ভর্তি পদ্ধতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অবস্থান এখনো বহাল রয়েছে।

ভর্তি ব্যবস্থায় লটারিকে তিনি অনেকটা জুয়ার সঙ্গে তুলনা করে বলেন, কোনো শিক্ষাব্যবস্থায় ভর্তির ক্ষেত্রে এ ধরনের পদ্ধতি গ্রহণযোগ্য হতে পারে না। তবে ভর্তি পরীক্ষা চালুর সুযোগে কেউ যেন কোচিং বাণিজ্য শুরু করতে না পারে সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে। প্রয়োজনে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে বলেও তিনি জানান।

এদিকে একই সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের ঘোষণাও দেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন–এর চেয়ারম্যানের নাম ঘোষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়–এর নতুন উপাচার্যদের (ভিসি) নাম প্রকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme