1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

ঈদের আগে এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার বিষয়ে যা জানাল মন্ত্রণালয়

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮৪ Time View
ঈদের আগে এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার বিষয়ে যা জানাল মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল ফিতরের পূর্বে শতভাগ উৎসব ভাতা পেতে পারেন বলে খবর চাউর হয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যমের অনলাইন ভার্সনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর এর সত্যতা জানতে চেয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা শতভাগ করার তথ্য জানার চেষ্টা করেছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুইজন যুগ্মসচিব ও দুইজন উপসচিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তারা কেউই এ বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আজ (শনিবার) ইফতারের পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম ‘এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর’ লেখা সংবাদ। ভেতরে ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি আমাদের জানা নেই। এ ধরনের কোনো বিষয় এখনো আলোচনাই হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী বলে জেনেছি। তবে আসন্ন ঈদুল ফিতরের পূর্বে উৎসব ভাতা শতভাগ করা নিয়ে কোনো আলোচনাই হয়নি। এটি অনেক লম্বা প্রক্রিয়া। শতভাগ উৎসব ভাতা করতে কতটাকা দরকার সেটি বের করতে হবে। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আমাদের প্রস্তাব পাঠাবে। সেই প্রস্তাব পর্যালোচনা শেষে অর্থের যোগানের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় অর্থ দিতে সম্মতি জ্ঞাপন করলে পরিপত্র জারি হবে। কাজেই ঈদের আগে শতভাগ উৎসব ভাতা পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।’

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একান্ত আলাপচারিতায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই সরকারের আমলে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার আশ্বাস দেন।

দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান না। এ বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন কি না। প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। এবার (এই সরকারের আমলে) এটা হয়ে যাবে। আমরা বিষয়গুলো কাজ করছি।’

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা হিসেবে পান। এটি আগে শিক্ষকদের ২৫ শতাংশ এবং কর্মচারীদের ৫০ শতাংশ ছিল। তবে গত বছর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের পর শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme