1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যে ফি নেওয়া থেকে বিরত থাকতে বললেন হাইকোর্ট

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬১ Time View
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যে ফি নেওয়া থেকে বিরত থাকতে বললেন হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে একবার ভর্তির পর পরবর্তীকে শ্রেণির ভর্তিতে পুনরায় ভর্তি ফি দিতে শিক্ষার্থীদের। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এমন নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

এর আগে গত ২৫ জানুয়ারি পুনঃভর্তি ফি বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করে বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ আইন ও অধিকার এইড। অভিযোগে দেশের শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে চলমান সবচেয়ে ‘ভয়াবহ ও নীরব শোষণের নাম পুনঃভর্তি ফি’ বলে দাবি করা হয়। মূলত সেই রিটের প্রেক্ষিতে পুনঃভর্তি ফি বাতিলের এমন রায় দিয়েছে হাইকোর্ট।

রিট দায়েরকারী বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক আলী আসগর ইমন সাংবাদিকদের জানিয়েছিলেন, একই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে যাওয়ার সময় নতুন করে ভর্তি দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। এই প্রক্রিয়ায় শিক্ষা আজ একটি ‘পণ্যে’ পরিণত হয়েছে, আর অভিভাবকরা পরিণত হয়েছেন ‘জিম্মি গ্রাহকে’। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর আয়ের বড় অংশ সন্তানের পড়াশোনার পেছনে ব্যয় করতে গিয়ে তারা ‘চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনে’ বাধ্য হচ্ছেন।

সরকারিভাবে ‘এই অনিয়ম স্পষ্টভাবে নিষিদ্ধ’ বলে তুলে ধরে ইমন বলেন, গেল নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে, তবে পুনঃভর্তির ফি নেওয়া যাবে না। তিনি বলেন, পুনঃভর্তির নামে আলাদা ফি আদায় যে অবৈধ, তা সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায় থেকেই স্বীকৃত ও ঘোষিত।

ইমন আরও বলেন, এই নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না। সারাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান প্রকাশ্যেই এই প্রজ্ঞাপন লঙ্ঘন করছে। শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন কিংবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই অবৈধ ফি আদায়ের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর ফলেই রিট দায়ের করা হয়েছে।

এদিকে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশের মাধ্যমে ভর্তিরত শিক্ষার্থীর কাছ থেকে পুন:ভর্তি ফি আদায় নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme