1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষক নিয়োগের খসড়া পরিপত্র জারি নিয়ে দুঃসংবাদ দিল মন্ত্রণালয়

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০১ Time View
এমপিও শিক্ষক নিয়োগের খসড়া পরিপত্র জারি নিয়ে দুঃসংবাদ দিল মন্ত্রণালয়

তুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে খসড়া পরিপত্র তৈরি করে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ পরিপত্র নিয়ে কাজ করবে না মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভাগের অনেক কর্মকর্তা নির্বাচনের দায়িত্ব পালনের জন্য যাবেন। আগামী রবিবার থেকে তাদের দায়িত্ব পালন শুরুর কথা রয়েছে। এজন্য নির্বাচনের পূর্বে এ খসড়া পরিপত্র নিয়ে কোনো কাজ করতে পারবেন না তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এনটিআরসিএর খসড়া পরিপত্র পেয়েছি। সামনে নির্বাচন, আমাদের অনেকেই দায়িত্ব পালন করবেন। এ অবস্থায় এ খসড়া পরিপত্র নিয়ে কাজ করার সুযোগ নেই। নির্বাচনের দায়িত্ব শেষে অফিস শুরুর পর খসড়া পরিপত্র নিয়ে কাজ শুরু করা হবে।’ 

এর আগে নতুন শিক্ষক নিয়োগ পদ্ধতি কার্যকরের লক্ষ্যে খসড়া পরিপত্র তৈরি করে এনটিআরসিএ। এ পরিপত্র জারির জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণলয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২০২৪ সালের ২৫ জানুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বশেষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন, প্রত্যয়ন ও নিয়োগ সুপারিশ বিধিমালা, ২০২৫ অনুসারে সংশোধন করা হয়েছে।

নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি, পরিপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতিটি পরিপত্র আকারে জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর সঙ্গে পাঠানো হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme