1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

ইএফটিতে এমপিও শিক্ষক কর্মচারী বকেয়া বেতন নিয়ে মাউশির জরুরী নির্দেশনা

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪৬ Time View
ইএফটিতে এমপিও শিক্ষক কর্মচারী বকেয়া বেতন নিয়ে মাউশির জরুরী নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আট মাসের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। রবিবার (০১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বকেয়া সাবমিটের কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘অত্র অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের এর অর্থ EFT-তে ডিসেম্বর-২০২৪ হতে জুলাই-২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে। EFT-তে শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তাঁর প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল জনবলের NID ও ব্যাংকের তথ্যসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রাপ্ত তথ্য iBAS++ সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয়। iBAS++ সিস্টেমে যাচাই এ যে সকল জনবলের তথ্য Invalid হয়েছিলো এবং পরবর্তীতে তথ্য সঠিক হওয়ায় বেতন সচল হয়েছে তাদের বকেয়া বেতন প্রদানে Bill Submit অপশনে যুক্ত করা হয়েছে। 

মাউশি মহাপরিচালকের জরুরি বার্তায় বলা হয়, ‘যে প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীর যে সকল মাসের বিল বা উৎসব ভাতা বকেয়া আছে সেই প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগ-ইন করে Bill Submit অপশন থেকে সেই সকল বকেয়া মাসের বিল আলাদা আলাদাভাবে সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতে শিক্ষক-কর্মচারীদের বকেয়া অর্থ প্রেরণ করা হবে। উল্লেখ্য, EFT-সিস্টেম চালু হওয়ার পর ডিসেম্বর-২০২৪ মাসে হতে জুলাই-২০২৫ মাস পর্যন্ত (EFT-এর তথ্য ভুলের কারণে সৃষ্ট বকেয়া) যদি কোনো শিক্ষক/কর্মচারী অনলাইন এমুপিও আবেদনের মাধ্যমে ইতোমধ্যে নিয়ে থাকেন, তাদের বকেয়া বিল সাবমিটের সময় তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন দিতে হবে।’

মাউশি জানিয়েছে, ‘প্রতিষ্ঠানের বকেয়া পাওয়ার যোগ্য প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও এর অর্থ EFT-তে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হবে।’

নির্দেশনায় বলা হয়, ‘প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক তাঁর প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি, Stop Payment, সনদ জালিয়াতি বা অন্য কোনো কারণে বিধিমোতাবেক কোনো শিক্ষক -কর্মচারীর আংশিক বা সম্পুর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান Bill Submit অপশনে তা উল্লেখ করবেন। শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।’

মাউশির নির্দেশনায় আরও বলা হয়, ‘আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ডিসেম্বর-২০২৪ হতে জুলাই-২০২৫ সময়ের এমপিও এর বকেয়া Bill Submit করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে অনুরোধ করা হলো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme