1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

পোষ্টাল ব্যালটের QR কোড কিভাবে স্ক্যান করবেন?

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৫৩ Time View
পোষ্টাল ব্যালটের QR কোড কিভাবে স্ক্যান করবেন?

বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। ভোট কার্যক্রম শুরু হবে সকাল ৭.৩০ মিনিট থেকে এবং বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪.৩০মিনিট অবধি। এবারের ভোটে নতুন কিছু বিষয় সংযোজন করা হয়েছে তেমনি একটি বিষয় হলো পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান প্রক্রিয়া। যে ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে মুলত প্রবাসিদের ভোট প্রদান কার্যক্রমে অংশগ্রহণে সুযোগ প্রদানের জন্য। পরবর্তীতে এই প্রক্রিয়ার অংশগ্রহণে সুযোগ প্রদান করা হয়েছে যে সকল নাগরিক ভোট গ্রহণের মতো রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকবে তাদেরকেও।

পোষ্টাল ব্যালটে ভোট প্রদান প্রক্রিয়ায় কিছু জটিল বিষয় রয়েছে নিরাপত্তার স্বার্থে তার মধ্যে একটি হচ্ছে ব্যালট পাওয়ার পর কিউ আর কোড স্ক্যান করে আপনি যে ব্যালট পেয়েছেন তার নিশ্চয়তা প্রদান করা এবং আপনিই যে সেই ব্যাক্তি তার নিশ্চয়তা প্রদান করা। এখন আমরা জানার চেষ্টা করি কিভাবে এই জটিল প্রক্রিয়াটি সম্পুর্ণ করব-

১) আপনার নিকট ডাকযোগে যখন পোষ্টাল ব্যালটটি একটি খামের মধ্যে করে পৌছানো হবে তখন খামটি খেয়াল করলে দেখবেন এর বাম কোনায় একটি কিউ আর কোড রয়েছে এই কিউ আর কোডটিই আপনাকে নিম্নের প্রক্রিয়া অনুসরণ করে স্ক্যান করতে হবে।

২) পোষ্টাল ব্যালটের খামটি পাওয়ার পর আপনি যেটা করবেন তা হলো আপনার মোবাইলে যে পোষ্টাল বিডি এপসটি রয়েছে সেটি ওপেন করে লগইন করুন।

৩) এবার নিচের ছবির মতো অপশন গুলো আসবে-

  • *লগইন করার পর প্রথমে ১ নং ছবির মতো একটি অপশন ওপেন হবে যেখানে দেখবেন ব্যালট ট্রাকিংনামক একটি অপশন রয়েছে সেখানে প্রেসে করুন।
  • *প্রেস করার পর ২ নং ছবির মতো একটি অপশন ওপেন হবে সেখানে নিচে লেখা রয়েছে পোষ্টাল ব্যালট পেয়েছি সেখানে প্রেস করুন।
  • *এর পর ৩য় ছবির মতো উইন্ডো ওপেন হবে এবং একটি ভিডিও দেখতে বলবে ভিডিওটি দেখার পর পরবর্তী বাটনে ক্লিক করুন।
  • *তারপর দেখবে ৪র্থ ছবির মতো একটি উইন্ডো ওপেন হবে সেখানে নীচে পরবর্তী বাটনে প্রেস করুন।

৪) নিচের ছবিগুলো খেয়াল করুন-

  • *১ম ছবির মতো একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনার লাইভ নেস যাচাই করা হবে। আপনার সেলফির মতো করে ছবি তুলতে বলা হবে একটি ক্যামেরা ওপেন হবে সেখানে আপনাকে ক্যামেরার সামনে আপনার মুখমন্ডলকে ডানে বামে ঘুরাতে বলা হবে এবং চোখের পলক ফেলতে বলা হবে। এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে আপনার ঘরের যেখানে আলোর ভালো উৎস রয়েছে সেখানে যেতে হবে। তবে কাজটি একবারে সম্পুর্ণ নাও হতে পারে তাই বার চেষ্টা করুন।
  • *এর ২য় ছবির মতো একটি উইন্ডো ওপেন হবে সেখানে পরবর্তী বাটনে প্রেস করুন।
  • *এরপর ৩য় ছবির মতো একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনাকে আবার পুনরায় সেলফি তুলতে বলা হবে। এটি শুধু মাত্র সেলফি ছবি তুলতে হবে এটি লাইভনেস পরীক্ষার মতো এতটা জটিল প্রক্রিয়া নয় এখানে শুধু আপনার পরিস্কার একটি ছবি তুলুন তাহলেই হবে।
  • * এর পর ৪র্থ ছবির মতো একটি উইন্ডো আসবে সেখানে ছবি তুলূন বাটনে প্রেস করুন।
  • এখন একটি উইন্ডো আসবে সেখানে পরবর্তী বাটনে প্রেস করুন।

৫) এবার আপনার স্ক্যানার ওপেন হবে স্ক্যানার ওপেন হলে খামের কোনায় থাকা কিউ আর কোডটি স্ক্যান করুন। স্ক্যান কমপ্লিট হয়ে গেলে ধন্যবাদ মেসেজ সহকারে একটি উইন্ডো ওপেন হবে তাহলেই আপনার কিউ আর কোডটি স্ক্যান করা শেষ।

পরিশেষে যে কথাটি বলব তা হলো পোষ্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়া সম্পুর্ণ করতে হলে পোষ্টাল ব্যালটের খামের কোনায় থাকা কিউ আর কোডটি উপরে উল্লিখিত উপায়ে স্ক্যান করা আবশ্যক এবং আপনি যদি সেটি না করেন তাহলে আপনার ভোটটি কোনভাবেই কাউন্ট করা হবে না। পরবর্তীতে কোন সময় ভোট প্রদানের নিয়ম নিয়ে আলোচনা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme