1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে নতুন সংগঠনের আত্নপ্রকাশ

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ Time View
পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে নতুন সংগঠনের আত্নপ্রকাশ

পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’। শুক্রবার (৩০ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। এর আহবায়ক হিসেবে মো. আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি গঠনের লক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের মতামত এবং বিভিন্ন জেলার সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত হলো- বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উক্ত লক্ষ্য বাস্তবায়নে জন্য একটি কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়। তারা সংগঠনের কাঠামো প্রণয়ন, সদস্য অন্তর্ভুক্তি, কর্মপরিকল্পনা নির্ধারণ এবং কেন্দ্রীয় কমিটি গঠনের সকল কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও যৌক্তিক দাবি আদায়ে কাজ করবে।

কেন্দ্রীয় আহবায়ক কমিটির নেতারা হলেন আহয়ক মো. আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক মো. শিমুল আহমেদ, মো. শাহাবুদ্দীন মুন্সী শাবু, নূর মোহাম্মদ চৌধুরী, মো. কামরুল হাসান রুবেল, মো. তারেক হাসান এবং সদস্য সচিব আশিকুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। প্রয়োজনে কমিটি আরো সদস্য সংযোজন ও বিয়োজন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme