1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

নতুন পে স্কেলের রিপোর্ট জমাদানের দিনক্ষণ ও তারিখ ও সময় জানালেন অর্থ উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৯১ Time View
নতুন পে স্কেলের রিপোর্ট জমাদানের দিনক্ষণ ও তারিখ ও সময় জানালেন অর্থ উপদেষ্টা

নতুন পে-স্কেলের সুপারিশ জমা দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, আগামীকাল বুধবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে পে স্কেলের সুপারিশ জমা দেবে পে কমিশন। কমিশনের প্রধান জাকির আহমেদ খান কমিশনের সব সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেবেন।

আজ বুধবার (২০ জানুয়ারি) সচিবালয়ে দুপুরে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। প্রতিবেদনে জমার সময় তিনি নিজেও উপস্থিত থাকবেন।

আরও জানতে চাইলে অর্থ উপদেষ্টা পে কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এর কোনো কিছু নিয়ে  মন্তব্য করতে রাজি হননি।

তবে সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন, এমন সুপারিশ প্রতিবেদনে থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। এছাড়া পে-স্কেলের সুপারিশের ক্ষেত্রে জিনিসপত্রের দাম এবং বাস্তবতা বিবেচনা রাখা হয়েছে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ। 

অর্থ মন্ত্রণালয়ের আগের পরিকল্পনা ছিল, বেতন কমিশন তার প্রতিবেদন জমা দেবে অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তবে এই পরিকল্পনা বদলে গেছে।

প্রতিবেদন এখন সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেবে বেতন কমিশন।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার পর প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme