1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

পে স্কেল নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত কি ২১ জানুয়ারী! সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭৬ Time View
পে স্কেল নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত কি ২১ জানুয়ারী! সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর (পে স্কেল) প্রতিবেদন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টার কাছে জমা হতে যাচ্ছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের বেতন কমিশন ওইদিন তাদের চূড়ান্ত সুপারিশ পেশ করবে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের মাধ্যমে নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্রমতে, নতুন এই বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পুরোপুরি কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। চলতি জানুয়ারি মাস থেকেই এর আংশিক সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যেই সংশোধিত বাজেটে বেতন-ভাতা খাতে অতিরিক্ত প্রায় ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মূলত ১৫ লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীর আর্থিক চাপ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা। কমিশনের নতুন প্রস্তাবে এটি দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ১৮,০০০ টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন এই কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে ১:৮।

তবে সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি ভিন্ন প্রস্তাবও আলোচনায় রয়েছে। যেখানে প্রথম প্রস্তাবে ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালনা ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামোর ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme