1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

পে স্কেল বাস্তবায়নে আবারও অর্থ উপদেষ্টার ছলনার আশ্বাস

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ Time View
পে স্কেল বাস্তবায়নে আবারও অর্থ উপদেষ্টার ছলনার আশ্বাস

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণা ও বাস্তবায়ন প্রসঙ্গে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, নতুন পে স্কেল প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার দ্রুত সময়ের মধ্যেই তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে কিছুটা ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি।

কিন্তু প্রশ্ন হলো জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণ আর কত ধৈর্য ধরবে। আস্তে আস্তে ধৈর্য এর বাঁধ ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে।

পরিদর্শনকালে অর্থ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ, নাটোর জেলার জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং গুরুদাসপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme