1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

পে-স্কেল বাস্তবায়নে আগামীকাল মাঠে নামছে সরকারি চাকরিজীবীরা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ Time View
পে-স্কেল বাস্তবায়নে আগামীকাল মাঠে নামছে সরকারি চাকরিজীবীরা

নবম পে-স্কেল ও রেশনিং পদ্ধতি চালুসহ ৭ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবসহ দেশের ৬৪ জেলায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন তারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংগঠনটির সমন্বয়ক মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার পে-কমিশন গঠন করে দিলেও এখন পর্যন্ত কমিশন রিপোর্ট প্রদান না করায় অর্থমন্ত্রণালয় ৯ম পে-স্কেল বাস্তবায়ন করতে পারছে না মর্মে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। দ্রব্য-মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পরিবারের ভরণ-পোষণের ব্যয়ভার, প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের ১৫ দিনও চলা সম্ভব হয় না। ৫ বছর পর পর পে-স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও ২০১৫ সালের অষ্টম পে-স্কেল প্রদানের পর দীর্ঘ ১০ বছর অতিক্রান্ত হয়েছে।

তারা আরও বলেন, একইসাথে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে পূর্বের ন্যায় টাইম স্কেল, চাকরিরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহতভাবে রাখা, সিলেকশন গ্রেড পুনর্বহালসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের বিষয়গুলো নবম পে-স্কেলের গেজেটে অন্তর্ভুক্তির এবং নবম পে-স্কেল দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানানোর জন্য আগামীকাল জাতীয় প্রেসক্লাবসহ দেশের ৬৪ জেলার প্রেসক্লাবে প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme