1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের পরিপত্র চূড়ান্ত করণে সভা ডেকেছে মন্ত্রণালয়

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ Time View
এমপিও প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের পরিপত্র চূড়ান্ত করণে সভা ডেকেছে মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার নিয়োগ সুপারিশের ক্ষেত্রে পরিপত্র চূড়ান্তকরণের সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার)-নিয়োগ সুপারিশের ক্ষেত্রে পরিপত্র চূড়ান্তকরণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (যুগ্মসচিবের পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি), আইন ও বিচার বিভাগের সচিব (যুগ্মসচিবের পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি), কারিগত ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, (যুগ্মসচিব পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি), জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত থাকবেন।

পাশাপাশি তিন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সব অতিরিক্ত সচিব, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, বেসরকারি মাধ্যমিক-৩ শাখার উপসচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme