1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন কোন দিন পাওয়া যাবে যা জানাল মাউশি

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৫ Time View
MPO শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন কোন দিন পাওয়া যাবে যা জানাল মাউশি

বেসরকারি শিক্ষএমপ্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতনের জিও (সরকারি আদেশ) জারি হয়েছে আজ। জিও জারি হলেও তারা আজ ডিসেম্বর মাসের বেতন-ভাতা পাবেন না। আগামী সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন এবং তা পেতে আগামী সোমবার নাগাদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি সূত্র জানিয়ছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের জিও অনুযায়ী হিসাব মহানিয়ন্ত্রকের (এজি) কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি তারা বেতনের টাকা তুলতে পারবেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন, ‘আগামী রবিবার (১১ জানুয়ারি) অথবা সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন-ভাতার টাকা যাবে।’

জানা গেছে, ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২২) মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত। ফলে ডিসেম্বর মাসের ১ম ধাপে স্কুলের ৩ লাখ ১২২২ জন শিক্ষক-কর্মচারীর ও কলেজের ৮৮ হাজার ৩৪ জন শিক্ষক-কর্মচারীর জিও জারি হয়েছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা।

বেতন সংক্রান্ত সরকারি আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের (লট ১) বেতন ও ভাতাদির সরকারি অংশ (এক হাজার ৩৫ কোটি ২৩ লাখ চারশত সাতাশ টাকা চার পয়সা) টাকা ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। এর আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো।

Please Share This Post in Your Social Media

One response to “MPO শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন কোন দিন পাওয়া যাবে যা জানাল মাউশি”

  1. হায়রে EFT! মাসের মাঝা-মাঝি দিলে ভালো হতো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme