1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Title :
নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের

MPO শিক্ষকদের ডিসেম্বর মাসের পেমেন্ট তালিকা ইএফটির ড্যাশবোর্ডে দৃশ্যমান

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭৭ Time View
এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের পেমেন্ট তালিকা ইএফটির ড্যাশবোর্ডে দৃশ্যমান

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহের মধ্যেই দেওয়া হতে পারে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আগামী বুধবারের মধ্যে জিও (সরকারি আদেশ) জারি করতে হবে। সোমবার (৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো জিও জারি না হওয়ায় বেতন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় পৌঁছায়নি। সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে জিও প্রকাশিত হলে বৃহস্পতিবার বিকেল থেকেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতন পাঠানো শুরু করা যাবে।

ইএমআইএস সূত্রের আরও তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের পেমেন্ট তালিকা ইএফটি (ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার) ড্যাশবোর্ডে দৃশ্যমান করা হয়েছে। অর্থাৎ বেতন প্রদানের পূর্ববর্তী বেশিরভাগ ডিজিটাল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শুধু অবশিষ্ট প্রশাসনিক অনুমোদন ও অর্থ ছাড়ের আনুষ্ঠানিকতা শেষ হলেই চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা ডিসেম্বর ২০২৫-এর বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, সব তথ্য আইবাস সিস্টেমে পাঠানো হয়েছে এবং জিও জারির জন্য সংশ্লিষ্ট ফাইল মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, জিও দ্রুত জারি হলে ৮ জানুয়ারির মধ্যেই শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন; তবে বিলম্ব হলে বেতন-ভাতা পরবর্তী সপ্তাহে দেওয়া হবে।

প্রক্রিয়াটি সম্পর্কে জানা গেছে, প্রতি মাসে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা প্রধান নির্বাহী কর্মকর্তা অনলাইনে বেতনের বিল দাখিল করেন। পরবর্তীতে সেটি যাচাই-বাছাই শেষ করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই বেতন-ভাতা ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন পদ্ধতি চালু করেছে, যার ফলে বেতন প্রক্রিয়াকরণ আগের তুলনায় আরও দ্রুত ও নির্ভরযোগ্য হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme