1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের বেতন কোনদিন জানাল মাউশি

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮৬ Time View
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের বেতন কোনদিন জানাল মাউশি

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহের মধ্যেই দেওয়া হতে পারে। এই বেতন পরিশোধ কার্যক্রম সম্পন্ন করতে হলে শিক্ষা মন্ত্রণালয়কে আগামী বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে জিও বা সরকারি আদেশ জারি করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, নির্ধারিত সময়ে জিও জারি হলে সপ্তাহের শেষ দিকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বেতন পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

সোমবার (৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম—ইএমআইএস সেলের একটি সূত্র জানায়, গত ১ জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রস্তাব পাঠালেও এখনো জিও জারি হয়নি। সূত্রটি আরও জানায়, যদি বুধবারের মধ্যেই জিও জারি করা যায়, তবে বৃহস্পতিবার বিকেল থেকেই ধাপে ধাপে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন, তারা ইতোমধ্যে সব প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত আইবাস সিস্টেমে আপলোড করেছেন এবং একই সঙ্গে জিও জারির জন্য ফাইলও মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তার মতে, জিও দ্রুত অনুমোদন পেলে আগামী ৮ জানুয়ারির মধ্যেই শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন। তবে জিও জারিতে বিলম্ব হলে বেতন-ভাতা বিতরণ পরবর্তী সপ্তাহে গড়াতে পারে।

এছাড়া জানা গেছে, প্রতি মাসেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনের মাধ্যমে বেতনের বিল দাখিল করেন। ওই বিল প্রথমে যাচাই-বাছাই করা হয় এবং এরপর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অর্থ ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়। শেষ ধাপে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বেতন-ভাতার টাকা ব্যাংকে পাঠানো হয়, যা পরবর্তীতে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ হিসাব নম্বরে জমা হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সময়মতো ও নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এই ডিজিটাল পদ্ধতির ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ এখন আরও স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক হয়ে উঠেছে, যা শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme