1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

শিক্ষক ও শিক্ষার্থীর ফেসবুক ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা মাউশির

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০২৯ Time View
শিক্ষক ও শিক্ষার্থীর ফেসবুক ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা মাউশির

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা সাম্প্রতিক নির্দেশনায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য ইতোমধ্যে “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)” চালু রয়েছে। পাশাপাশি সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার অপরাধ শনাক্ত ও দমন করা এবং সংশ্লিষ্ট অপরাধের বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য “সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫” কার্যকর রয়েছে।

নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, এসব নীতিমালা ও আইন অমান্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অসতর্ক মন্তব্য, গুজব ছড়ানো, উসকানিমূলক বা রাষ্ট্রের ভাবমূর্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো আচরণবিধি লঙ্ঘনের শামিল। অনেক ক্ষেত্রে এগুলো জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হওয়ার পাশাপাশি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তাই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মতামত প্রকাশের ক্ষেত্রেও দায়িত্বশীলতা, ভদ্রতা ও তথ্যের যথার্থতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সরকারি নির্দেশিকা ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ কঠোরভাবে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা বাড়ানো, ডিজিটাল নাগরিকত্ব চর্চা করা এবং আইনি জটিলতা এড়াতে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানায় মন্ত্রণালয়।

নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme