1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ‘সিনিয়র শিক্ষক হিসাবে’ পদোন্নতি পাবেন না যে বিষয়ের শিক্ষকরা

  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১২৯৫ Time View
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ‘সিনিয়র শিক্ষক হিসাবে’ পদোন্নতি পাবেন না যে বিষয়ের শিক্ষকরা

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি স্কুল ও কলেজের জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, সহকারী শিক্ষকরা ১০ বছর চাকরির পর সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন, তবে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের শিক্ষকদের জন্য ব্যতিক্রম রাখা হয়েছে।

নীতিমালা অনুসারে, এমপিওভুক্ত সহকারী শিক্ষকরা নিয়োগের সময় নির্ধারিত যোগ্যতা পূরণ করলে এবং ১০ম গ্রেডে টানা ১০ বছরের চাকরি সম্পন্ন করলে ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে পদোন্নতি পাওয়ার যোগ্য হবেন। এই নতুন পদোন্নতির মাধ্যমে শিক্ষকরা বেতন ও মর্যাদায় উন্নত অবস্থানে যেতে পারবেন।

তবে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সহকারী শিক্ষকরা এই পদোন্নতির সুযোগ পাবেন না। তারা কেবলমাত্র উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা পাবেন, কিন্তু ‘সিনিয়র শিক্ষক’ পদে উন্নীত হবেন না। গ্রন্থাগার শিক্ষকদের জন্য ১০ম গ্রেডে ১০ বছর অভিজ্ঞতা এবং পরবর্তী উচ্চতর গ্রেড (গ্রেড-৯, বেতন ২২,০০০–৫৩,০৬০) প্রযোজ্য থাকবে।

নীতিমালার ৭.১ ধারায় শিক্ষক ও প্রদর্শকের চাহিদা প্রেরণের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রথমে শূন্য পদ বা অনুমোদিত শাখার প্রেক্ষিতে চাহিদাপত্র উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে পাঠাবেন। উপজেলা বা থানা শিক্ষা অফিসার যাচাই-বাছাই করে তা জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবেন। জেলা শিক্ষা অফিসার চাহিদাগুলো একীভূত করে এনটিআরসিএ বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।
যদি কোনো প্রতিষ্ঠান ভুল চাহিদা পাঠায়, তাহলে প্রতিষ্ঠানপ্রধান, উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার— সবাই দায়ী হবেন

নীতিমালায় বেতন-ভাতা স্থগিত, কর্তন, বাতিল ও পুনঃছাড়-সংক্রান্ত বিষয়ও কঠোরভাবে উল্লেখ করা হয়েছে। যদি কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান আবশ্যকীয় শর্ত পূরণে ব্যর্থ হয় বা এমপিওর শর্ত ভঙ্গ করে, তাহলে তাদের সরকারি অংশের বেতন-ভাতা স্থগিত বা বাতিল করা যাবে। সরকারের নির্দেশনা অনুসারে হিসাব রক্ষণ, অডিট, পিপিআর মেনে ব্যয় সম্পন্ন করা বা প্রশাসনিক নির্দেশনা পালন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানপ্রধানের বেতন-ভাতা স্থগিত বা বাতিল হবে। এমনকি পরিচালনা কমিটির সভাপতির পদ শূন্য ঘোষণা করার ক্ষমতাও সরকারের রয়েছে।

এছাড়া মিথ্যা তথ্য প্রদান, অবৈধ নিয়োগ, ভূয়া শাখা দেখানো, মিথ্যা শিক্ষার্থী প্রদর্শন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষা সংশ্লিষ্ট নির্দেশনা অমান্য, নৈতিক স্খলন বা মন্ত্রণালয়ের আপিল কমিটির সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠানপ্রধানের বেতন-ভাতা বাতিল বা স্থগিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme