বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ অবশেষে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
রবিবার (৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই নীতিমালায় শিক্ষক-কর্মচারীদের চাকরি, উপস্থিতি, এমপিওভুক্তি এবং পদোন্নতি সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা যুক্ত করা হয়েছে।
নীতিমালায় উল্লেখ করা হয় যে, কোনো শিক্ষক বিনা অনুমতিতে টানা ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে তিনি এমপিওভুক্তির জন্য আর বিবেচনায় আসবেন না। এমন পরিস্থিতিতে ৬০ দিন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পদটিকে শূন্য ঘোষণা করে বিদ্যমান বিধি অনুযায়ী নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করতে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বাধ্য থাকবে।
এ ছাড়া নতুন জনবল কাঠামোয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের যোগ্যতা হিসেবে ১৩ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা এবং অতিরিক্ত ২ বছরের প্রশাসনিক বা ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে। একইভাবে, সহকারী প্রধান শিক্ষক পদের জন্য ১৫ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা এবং ২–৩ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকার শর্ত যুক্ত করা হয়েছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে আবেদন করার সুযোগ পাবেন।
Leave a Reply