1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

প্রাথমিকের বই সময়মতো পাওয়ার প্রসংগে যা জানাল এনসিটিবি

  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View
প্রাথমিকের বই সময়মতো পাওয়ার প্রসংগে যা জানাল এনসিটিবি

নতুন শিক্ষাবর্ষের শুরুতে দেশের প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে প্রায় সাড়ে আট কোটি নতুন বই। ইতিমধ্যেই এসব বইয়ের ৮০ শতাংশেরও বেশি ছাপা সম্পন্ন হয়েছে, এবং বাকি অংশের কাজ চলতি নভেম্বর মাসের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মোট ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে ৭ কোটি ১০ লাখ ২৯ হাজার ৬৪৮ কপি বইয়ের বাইন্ডিং সম্পন্ন, যা মোট বইয়ের প্রায় ৮২ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত ৬ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৬১৫ কপি বই প্রস্তুত, যা ৮১ দশমিক ৪১ শতাংশ। এর মধ্যে ৫ কোটি ৯৫ লাখ ১৫ হাজার ৫২৪ কপি বই পিডিআই (প্রিন্ট, ডেলিভারি, ইনভেন্টরি) সম্পন্ন, অর্থাৎ পুরো কাজের ৬৯ দশমিক ২৬ শতাংশ

ইতিমধ্যে ৫ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৪১০ কপি বই মাঠ পর্যায়ে পৌঁছে গেছে, যা মোট সংখ্যার প্রায় ৬০ দশমিক শূন্য ৪ শতাংশ। এসব বই দেশের ৫০২টি কেন্দ্রের মাধ্যমে বিদ্যালয়গুলোতে সরবরাহ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাকি বইগুলো ছাপা শেষ হলে জানুয়ারির আগেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই পৌঁছে যাবে

এ বিষয়ে এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু বলেন, “চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ৮ কোটি ৬০ লাখ নতুন বই পাবে। ইতোমধ্যে সারা দেশের প্রায় ৫২০টি কেন্দ্রে ৫ কোটি ১৬ লাখেরও বেশি বই পাঠানো হয়েছে। আমরা নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করতে সর্বোচ্চ গতিতে কাজ করছি।”

তিনি আরও জানান, চলতি নভেম্বর মাসের মধ্যেই সব বই বিতরণের উপযোগী হয়ে যাবে, এরপর ধাপে ধাপে বিদ্যালয়ে পৌঁছে যাবে। ফলে শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পাবে, যা সরকারের ‘বই উৎসব’ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme