1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হল

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৭০ Time View
MPO শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের বদলির প্রক্রিয়াকে ডিজিটাল রূপ দিতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহায়তায় একটি বিশেষ সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক-২ শাখার যুগ্মসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব এবং মাউশির উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভা-পরবর্তী এক কর্মকর্তা জানান, টেলিটকের সঙ্গে দীর্ঘ আলোচনার পর শিক্ষকদের বদলি নীতিমালার একটি পূর্ণাঙ্গ কপি তাদের হাতে দেওয়া হয়েছে। সেই নীতিমালার ভিত্তিতেই বদলি কার্যক্রমের জন্য সফটওয়্যার বা মডিউল তৈরি করা হবে। সফটওয়্যারটি তৈরি শেষে একটি কর্মশালায় সেটির কার্যকারিতা ও ত্রুটি যাচাই করা হবে। সব কিছু সঠিক থাকলে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হবে।

তবে সফটওয়্যার তৈরির সময়সীমা নিয়ে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি বলে জানা গেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হলেও কর্মকর্তারা জানিয়েছেন, এটি সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া। কারণ সফটওয়্যারে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে একজন শিক্ষক অবসরে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যায়, বা একজন শিক্ষক চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাচ্ছেন কিনা, সেটিও যাচাই করা সম্ভব হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সফটওয়্যারটি এমনভাবে তৈরি করতে হবে যাতে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত এবং ইনডেক্সধারী—উভয় শ্রেণির শিক্ষকদেরই বদলির আওতায় আনা যায়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি জটিলতা সমাধানের পথ খুলে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, বদলি কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছেন এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। বাংলাদেশ বদলি-প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের ব্যানারে আগামী ১০ নভেম্বর থেকে একযোগে আন্দোলন শুরু করবেন তারা। বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার জানিয়েছেন, বদলি প্রক্রিয়া চালুর দাবিতে বিভিন্ন সংগঠনের যৌথ সভায় আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য বর্তমানে কোনো নিয়মিত বদলির সুযোগ নেই। আগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ থাকলেও ইনডেক্সধারী শিক্ষকদের জন্য সেই ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে বহু শিক্ষক নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরিতে থেকে চরম দুর্ভোগে পড়েছেন, বিশেষ করে নারী শিক্ষকরা ভোগান্তির শিকার হয়েছেন বেশি।

দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বদলি প্রক্রিয়া চালুর উদ্যোগ নেন। প্রাথমিকভাবে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য শর্তসাপেক্ষে একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হয় এবং মাউশির মাধ্যমে একটি সফটওয়্যারও তৈরি হয়। তবে সেই সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় নতুন করে টেলিটকের সহায়তায় মডিউল তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আবারও শিক্ষকদের আন্দোলনের ডাক এলো, বদলি প্রক্রিয়া দ্রুত কার্যকর করার দাবি নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme