1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Title :
জুলাই-২০২৬ মাসের বিল সাবমিট করেনি যে সকল এমপিও প্রতিষ্ঠান তাদের করণীয় প্রবাসীদের জন্য যে জরুরী ১০ নির্দেশনা জারি করল সরকার স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পে স্কেলের ইতিহাস আইএমএফের সাথে পে স্কেল বিষয়ে কি সম্পর্ক জানাল অর্থমন্ত্রী পে স্কেলের বর্তমান অগ্রগতি বিষয়ে অর্থমন্ত্রীর যা জানাল দেশের সকল জেলা শিক্ষা অফিসারদের যে জরুরি নির্দেশনা দিল মাউশি যে কারণে এসএসসি ফল প্রকাশে দেরি প্রতিটি প্রতিষ্ঠান হতে কতজন শিক্ষক বদলি পার্সওয়ার্ড পাবে জানাল মাউশি পে স্কেলের প্রস্তাব মন্ত্রীসভায় যাচ্ছে যেদিন জানাল অর্থমন্ত্রী যে ৩ এলাকার বাহিরে বদলি হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা জানাল মাউশি

বিএড বিহীন এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষকদের যে সুখবর জানাল মাউশি

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৭১ Time View
বদলি আপডেট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সময় বিএড ডিগ্রি না থাকা ১২১ জন সহকারী প্রধান শিক্ষককে এমপিওভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ সুবিধা পেতে তাদের নির্ধারিত চারটি শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষকদের পদে নির্ধারিত বেতন স্কেলের এক ধাপ নিচের স্কেলে এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নিয়োগকালীন বিএড ডিগ্রিবিহীন ১২১ জন সহকারী প্রধান শিক্ষককে সর্বশেষবারের মতো বিশেষ বিবেচনায় এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদেরকে সংশ্লিষ্ট পদের নির্ধারিত বেতন স্কেলের পরিবর্তে এক ধাপ নিচের স্কেলে এমপিও সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত শুধুমাত্র উল্লিখিত ১২১ জন সহকারী প্রধান শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এটি ‘সর্বশেষবারের মতো’ বিশেষ ব্যবস্থা হিসেবে কার্যকর করা হচ্ছে।

নির্দেশনায় এমপিওভুক্তির জন্য চারটি শর্তও নির্ধারণ করে দেওয়া হয়েছে। শর্তগুলো হলো—

প্রথমত, সংশ্লিষ্ট শিক্ষকের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ অবশ্যই যথাযথ ও বিধিসম্মত হতে হবে।

দ্বিতীয়ত, নিয়োগ সংক্রান্ত সরকার নির্ধারিত অন্যান্য সব শর্ত ও বিধি-বিধান পূরণ থাকতে হবে।

তৃতীয়ত, সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর সংশ্লিষ্ট শিক্ষককে অবশ্যই শিক্ষায় ডিগ্রি (বিএড) অর্জন করতে হবে।

চতুর্থত, বিএড ডিগ্রিটি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে অর্জিত হতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উল্লিখিত সব শর্ত পূরণ নিশ্চিত হওয়ার পরই সংশ্লিষ্ট ১২১ জন সহকারী প্রধান শিক্ষককে নির্ধারিত পদের এক ধাপ নিচের বেতন স্কেলে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme