1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Title :
জুলাই-২০২৬ মাসের বিল সাবমিট করেনি যে সকল এমপিও প্রতিষ্ঠান তাদের করণীয় প্রবাসীদের জন্য যে জরুরী ১০ নির্দেশনা জারি করল সরকার স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পে স্কেলের ইতিহাস আইএমএফের সাথে পে স্কেল বিষয়ে কি সম্পর্ক জানাল অর্থমন্ত্রী পে স্কেলের বর্তমান অগ্রগতি বিষয়ে অর্থমন্ত্রীর যা জানাল দেশের সকল জেলা শিক্ষা অফিসারদের যে জরুরি নির্দেশনা দিল মাউশি যে কারণে এসএসসি ফল প্রকাশে দেরি প্রতিটি প্রতিষ্ঠান হতে কতজন শিক্ষক বদলি পার্সওয়ার্ড পাবে জানাল মাউশি পে স্কেলের প্রস্তাব মন্ত্রীসভায় যাচ্ছে যেদিন জানাল অর্থমন্ত্রী যে ৩ এলাকার বাহিরে বদলি হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা জানাল মাউশি

এমপিও শিক্ষকদের জুলাই মাসের বেতন নিয়ে মাউশির করুণ আর্তনাদ

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৯২৫ Time View
মাউশ টু শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মন্ত্রণালয়ের অনুমোদন এবং আইবাস (iBAS++) থেকে হিসাব মহানিয়ন্ত্রকের (এজি) কার্যালয়ে তথ্য পাঠানোর পরই বেতন-ভাতা ব্যাংক হিসাবে পাঠানো হবে।

বুধবার (২৯ জুলাই) মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার চেষ্টা চলছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেতে দেরি হলে বেতন ছাড়ের প্রক্রিয়াও বিলম্বিত হতে পারে।

তিনি জানান, বেতনের প্রস্তাব দ্রুত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সরকারি আদেশ (জিও) জারি হওয়ার পরপরই সংশ্লিষ্ট ব্যাংকে বেতনের অর্থ পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধানরা অনলাইনে বেতনের বিল দাখিল করেন। পরে যাচাই-বাছাই শেষে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হয়। চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতন-ভাতা পাঠানো হয়।

সরকার ইতোমধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এতে বেতন প্রক্রিয়াকরণ আগের তুলনায় আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme