1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
জুলাই-২০২৬ মাসের বিল সাবমিট করেনি যে সকল এমপিও প্রতিষ্ঠান তাদের করণীয় প্রবাসীদের জন্য যে জরুরী ১০ নির্দেশনা জারি করল সরকার স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পে স্কেলের ইতিহাস আইএমএফের সাথে পে স্কেল বিষয়ে কি সম্পর্ক জানাল অর্থমন্ত্রী পে স্কেলের বর্তমান অগ্রগতি বিষয়ে অর্থমন্ত্রীর যা জানাল দেশের সকল জেলা শিক্ষা অফিসারদের যে জরুরি নির্দেশনা দিল মাউশি যে কারণে এসএসসি ফল প্রকাশে দেরি প্রতিটি প্রতিষ্ঠান হতে কতজন শিক্ষক বদলি পার্সওয়ার্ড পাবে জানাল মাউশি পে স্কেলের প্রস্তাব মন্ত্রীসভায় যাচ্ছে যেদিন জানাল অর্থমন্ত্রী যে ৩ এলাকার বাহিরে বদলি হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা জানাল মাউশি

এমপিও শিক্ষকদের বদলির অগ্রগতি কতদুর এবং আবেদন কোনদিন হতে জানাল মাউশি

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৪৬ Time View
মাউশি (1)

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইন বদলি কার্যক্রম চালুর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও হালনাগাদের প্রায় ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট প্রায় ৫ শতাংশ তথ্য সংগ্রহের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাকি তথ্য হাতে পেলেই অনলাইন বদলি আবেদনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব প্রতিষ্ঠানের তথ্য এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো দ্রুত সংগ্রহ ও হালনাগাদের কাজ চলমান আছে। এ প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইন বদলি আবেদন গ্রহণের তারিখ ও নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

জানা গেছে, স্কুল পর্যায়ের শিক্ষকদের বদলি কার্যক্রমের জন্য প্রথম ধাপে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, যাচাই (ভেরিফিকেশন) এবং চূড়ান্ত অনুমোদনের সময়সীমা গত ২৫ জুন শেষ হয়েছে। এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তথ্য যাচাই ও অনুমোদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ৫ জুলাই পর্যন্ত। সবশেষে জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য এ কার্যক্রম সম্পন্ন করার শেষ সময় ছিল ১৫ জুলাই।

একইভাবে কলেজ পর্যায়ের শিক্ষকদের ক্ষেত্রেও প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের সময়সীমা ২৫ জুন শেষ হয়। এরপর আঞ্চলিক উপ-পরিচালক (কলেজ) পর্যায়ে যাচাই ও অনুমোদনের জন্য ৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ আঞ্চলিক পরিচালকদের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের সময়সীমা ছিল ১৫ জুলাই।

শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, তথ্য হালনাগাদের কাজ প্রায় শেষ হওয়ায় এখন অনলাইন বদলি আবেদন শুরুর অপেক্ষায় রয়েছেন দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। প্রয়োজনীয় অবশিষ্ট তথ্য পাওয়া মাত্রই আবেদন গ্রহণের কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme