1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

মহার্ঘ ভাতা নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৭৪৩ Time View
মহার্ঘ ভাতা নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, আগামী ২০২৫-২৫ নুতন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কিছুটা সময় লাগবে। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, কত শতাংশ মহার্ঘভাতা দেওয়া হবে পরে জানানো হবে। তিনি মহার্ঘ ভাতার হারের পরিমাণটা এখনই মিডিয়ার সামনে প্রকাশ করতে চাচ্ছেন না। যদি মহার্ঘ ভাতা কি পরিমাণ দেওয়া হবে তা মোটামুটি নিশ্চিত।

বিভিন্ন সুত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গিয়েছে যে, মহার্ঘ ভাতা কি পরিমাণ দেওয়া হবে। সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের কি পরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে তার হার নিম্নরুপ হতে পারে।

প্রস্তাবিত ভাতা কার্যকর হবে ২০২৫ সালের জুলাই মাস থেকে, এবং এতে অন্তর্ভুক্ত থাকবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও।

প্রস্তাবিত ভাতার হার (বেতন গ্রেড অনুযায়ী)

  • ১ থেকে ৩য় গ্রেড: মূল বেতনের ১০%
  • ৪ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০%
  • ১১ থেকে ২০ম গ্রেড: মূল বেতনের ২৫%

এতে বোঝা যাচ্ছে, নিম্নবেতনভুক্ত কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে ভাতা পাবেন, যা আয় বৈষম্য কিছুটা হলেও কমাতে সহায়ক হবে।

নির্ধারিত বেতন বৃদ্ধির পরিমাণ

  • সর্বনিম্ন বেতন বৃদ্ধি: ৪,০০০ টাকা
  • সর্বোচ্চ বেতন বৃদ্ধি: ৭,৮০০ টাকা
  • সুরক্ষা ব্যবস্থা: কোনো কর্মচারী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না।

এই ভাতা মূল বেতনের অংশ হিসেবে বিবেচিত হবে এবং ইনক্রিমেন্ট নির্ধারণের সময় এর সঙ্গে যোগ হবে। এটি পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য, যা একটি ইতিবাচক দিক।

যদিও এ বিষয়ে প্রধান উপদেষ্টার চুড়ান্ত অনুমোদন পাওয়া গেছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে মহার্ঘ ভাতা যে, সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ঘোষণা হবে এটা নিশ্চিত। বিশেষ করে আজকের মিটিংয়ের পর অর্থ উপদেষ্টার ঘোষণার পর আর এ বিষয় নিয়ে কোন প্রকার দ্বিধা দ্বন্দ্ব থাকার কথা নয় কারও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme