1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

সম্মতি পত্র কেন? প্রজ্ঞাপন নয় কেন?

  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০৫৪ Time View
সম্মতি পত্র কেন? প্রজ্ঞাপন নয় কেন?

এমপিওভুক্ত শিক্ষকদের সাথে আবার কি নতুন করে কোন ছলনার আশ্রয় নেওয়া হচ্ছে? আমাদেরকে আবার নতুন করে কোন ছকে বন্দি করার কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে না তো? এতদিন জানতাম সরকার দেশের চাকুরীজীবিদের কোন চাওয়া পাওয়া পুরণের ক্ষেত্রে প্রজ্ঞাপন আকারে আদেশ জারি করে কিন্তু এবারই দেখলাম প্রজ্ঞাপন জারি না করে সম্মতি পত্র জারি করা হলো? কিন্তু কেন? প্রজ্ঞাপন আর সম্মতি পত্র কি একই বিষয়? আমার জানা মতে তো দুটো আলাদা বিষয়। আমার একটু বোঝার চেষ্টা করি আসলে প্রজ্ঞাপন আর সম্মতি পত্র কেন আলাদা বিষয়।

সম্মতিপত্র (Consent Letter) এবং প্রজ্ঞাপন (Gazette Notification)—এই দুইটি প্রশাসনিক ও আইনি নথি হলেও এদের উদ্দেশ্য, রচনাভঙ্গি ও কার্যকারিতায় গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। নিচে পার্থক্যগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হলো:

১. সংজ্ঞা:

  • সম্মতিপত্র (Consent Letter):
    এটি একটি লিখিত দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা নির্দিষ্ট বিষয়ে সম্মতি বা অনুমোদন প্রদান করে। এটি সাধারণত ব্যক্তিগত বা দ্বিপক্ষীয় প্রয়োজনে ব্যবহৃত হয়।
  • প্রজ্ঞাপন (Gazette Notification):
    এটি সরকার কর্তৃক প্রকাশিত একটি আনুষ্ঠানিক ঘোষণা, যা সাধারণ জনগণকে অবহিত করার জন্য রাষ্ট্রীয় গেজেটে প্রকাশ করা হয়। এটি আইনি বা প্রশাসনিক কার্যকারিতা অর্জনের জন্য অপরিহার্য।

২. প্রকাশের মাধ্যম:

  • সম্মতিপত্র:
    ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নিজস্ব প্যাডে বা নির্ধারিত ফর্মে লেখা হয়। সাধারণত গোপনীয় বা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য।
  • প্রজ্ঞাপন:
    সরকারিভাবে বাংলাদেশ সরকারী গেজেটে প্রকাশিত হয়। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

৩. আইনগত বৈধতা ও প্রভাব:

  • সম্মতিপত্র:
    এটি সাধারণত ব্যক্তিগত বা দ্বিপক্ষীয় চুক্তির অংশ। এটি আদালতে উপস্থাপনযোগ্য হলেও একপাক্ষিক সিদ্ধান্ত বা আইন প্রণয়নের ক্ষমতা রাখে না।
  • প্রজ্ঞাপন:
    এটি সরকারী সিদ্ধান্ত বা আইনের কার্যকারিতা নিশ্চিত করে এবং ব্যাপক জনগণের উপর তাৎক্ষণিক প্রভাব ফেলে। এটি আইনগতভাবে বাধ্যতামূলক।

৪. ব্যবহার বা প্রয়োগক্ষেত্র:

সম্মতি পত্র কোথায় লাগে? আমার জানামতে সম্মতি পত্র লাগে চাকুরীতে যোগদানের জন্য, ভুমি বা জায়গা বিক্রয় বা স্থানান্তরের জন্য, কোন গার্ডিয়ান তার সন্তানকে বিদ্যালয়ে ভর্ত্তি করাবে সেই জন্য সম্মতি পত্র প্রয়োজন পড়ে। সরকারী পদে নিয়োগের ক্ষেত্রে, সরকারী কোন আইন বা নীতিমালা কার্যকর করার ক্ষেত্রে, কোন এলাকার নাম পরিবর্তন বা কোন সংস্থার বিলুপ্তির জন্য প্রয়োজন পড়ে প্রজ্ঞাপনের।

তাহলে আমার প্রশ্ন হলো আমাদের অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য গত ২৬/০৫/২৫ ইং তারিখে ২৫% উৎসব ভাতা বৃদ্ধির নামে যে আদেশ জারি করা হলো তা সম্মতি পত্র না প্রজ্ঞাপন। বলা কিন্তু হলো অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পত্র। সম্মতি পত্র যদি হয় তাহলে কি এটা সরকারী আদেশ হিসাবে গ্রহণযোগ্য হবে? কারণ সরকারী আদেশ হিসাবে গ্রহণযোগ্য হতে হলে তো প্রজ্ঞাপন জারি করা দরকার ছিল না কি? প্রজ্ঞাপন যদি জারি না হয় তাহলে এটা তো একটি দ্বিপাক্ষিক একটা চুক্তির মতো বিষয় হলো এটার কি কোন সরকারী আদেশ হিসাবে গ্রহণযোগ্যতা থাকবে।

নাকি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আবার ছেলেভুলানো কোন বিষয়ের মতো করে ঠকানো ফন্দি আটা হলো। আমরা সকলেই তো গতকাল থেকে গভীর আনন্দে মেতে রয়েছি যে, উৎসব ভাতা ২৫% থেকে ৫০% হয়েছে। কিন্তু কেন জানি সন্দেহ হচ্ছে এখানে কোন একটা তো ফাঁকি রয়েছে। নাকি সম্মতি পত্র পরে আবার প্রজ্ঞাপন জারি করা হবে? বিষয়টি কিন্তু আমার যথেষ্ট সন্দেহ হচেছ। আমার এই লেখা যদি আমাদের শিক্ষক নেতাদের দৃষ্টিগোঁচর হয় তাহলে বিষয়টি নিয়ে ভেবে একটু আমাকে দয়া করে জানাবেন। আমার জানার বা বোঝার ভুল হতে পারে।

পরিশেষে যে কথা বলতে চাই তা হলো এই যে, আমার বিশ্বাস আমার মতো অনেকের কাছেই বিষয়টি কিছুটা ধোঁয়াশার সৃষ্টি করেছে নিশ্চয়ই। দয়া করে যে বা যারা বিষয়টি ভাল বোঝেন তারা বিষয়টি পরিস্কার করে অন্যদের বুঝতে সহায়তা করবেন দয়া করে।

নাকি এরপরে আবার প্রজ্ঞাপন জারি হবে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme