1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

EFT তথ্য সংশোধন নিয়ে কিছু নির্দেশনা।

  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৫৮ Time View
EFT তথ্য সংশোধন

ইএফটি নিয়ে রং তামাশাতো আর কম হলো না এবং এখনও তা চলমান। তবে মাউশির নির্দেশেনা মোতাবেক ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম লটে যারা EFT তে বেতন পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন, তাদের তথ্য সংশোধন এর নোটিশ দিয়েছে মাউশি। যদিও সেই তথ্য দেওয়া নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকেই যায়।
শিক্ষক কর্মচারীদের অনেকে জানে না যে তাদের ভুল কি? কিভাবে তারা সংশোধন কি করবে কি সংশোধন করবে?
নিচের নির্দেশনা দেখে যদি তারা কোন উপকৃত হন তাহলে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করব।

  • আপনার সবকিছু সংশোধন করতে হবে আপনার একাডেমিক সনদ অনুসারে, এটাই মূল ভিত্তি। একাডেমিক সনদ এ আপনার নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, বানান সহ ভালো করে দেখুন বারবার দেখুন আর বের করার চেষ্টা করুন কোথায় কোন অমিল আছে কিনা। প্রয়োজনে খাতায় লিখুন।
  • এবার আপনার একাডেমিক সনদের এর তথ্যের সাথে আপনার MPO এর তথ্য হুবহু মিল আছে কিনা দেখুন (নিজের নাম, জন্মতারিখ, পিতা ও মাতার নাম)। হুবহু মিল না থাকলে আপনার MPO তথ্য সংশোধন করতে হবে। MPO তথ্য সংশোধন করার জন্য EIMS এ MPO অপশনে গিয়ে Corrections module এ আবেদন করতে হবে (সময় ০৬/০৩/২৫ এর মধ্যে), ঠিক হলে EFT তে অটো আপডেট হয়ে যাবে।

এরপর যা করবেন তা হলো-

এখানে ক্লিক করলে যে ফর্ম আসবে সেখানে আপনার ইনডেক্স নম্বরটি দিন তাহলে আপনার নাম ও অন্যান্য তথ্য প্রদশিত হবে। সেখান থেকে সংশোধন করে নিন।

যদি একাডেমিক সার্টিফিকেট এর সাথে MPO তথ্য হুবহু মিল থাকে, তাহলেঃ

  • আপনার NID কার্ড এর তথ্য ভালো করে দেখুন (নাম, জন্মতারিখ, পিতার নাম, মাতার নাম) সবকিছু হুবহু মিল আছে কিনা যদি না মিল থাকে তাহলে আপনার NID সংশোধন করুন উপজেলা নির্বাচনী অফিসে গিয়ে আবেদন করে। সংশোধন করা হলে সংশোধিত তথ্য প্রতিষ্ঠানের EIMS আইডিতে লগইন করে MPO EFT তে আপডেট দিন। এনআইডি সংশোধনের নির্দেশনা দেখতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন প্রয়োজনীয় নির্দেশেনা দেওয়া আছে।
  • https://kp-nat.com/2025/02/15/কিভাবে-অনলাইনে-এনআইডি-কা/

আর যদি এখানেও সব ঠিক থাকে, তাহলে যা করবেন-

  • আপনার Bank Account এর তথ্য দেখুন, আপনার নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, email, এগুলো আপনার MPO তথ্য, NID ও একাডেমিক তথ্যের সাথে মিল আছে কিনা?

যদি মিল না থাকে, তাহলে ব্যাংকে গিয়ে সংশোধন করুন। সংশোধন করা হলে সংশোধিত তথ্য প্রতিষ্ঠানের EIMS আইডিতে লগইন করে MPO EFT তে আপডেট দিন।

  • উপরের কোন ধাপে যদি ভুল না পান (Certificates, MPO, NID, Bank Account) সবকিছু ঠিক থাকে, তাহলে ইএফটির ড্যাশবোর্ডে প্রদর্শিত তথ্যের জন্য অপেক্ষা করুন।
  • সর্বশেষ যদি প্রয়োজন হয় EIMS/কর্তৃপক্ষ এরসাথে সরাসরি যোগাযোগ করুন। নিচের যোগাযোগের মোবাইল নম্বর ও ইমেইল দেয়া আছে।
নামখন্দকার আজিজুর রহমান
ফোন (অফিস) ৯৫৫৫০৪১
মোবাইল: ০১৭১১২৭২৪৭০
পদবিসিনিয়র সিস্টেম এনালিষ্ট
অফিসইএমআইএস সেল
ই-মেইলssa.dshe@gmail.com
নামমো. সাইফুল ইসলাম
মোবাইল ০১৯১৩৪৬৯০৯১
পদবিপ্রোগ্রামার
অফিসইএমআইএস সেল
ই-মেইলmdsaifulislam1512@gmail.com
নামমোঃ হুমায়ুন কবির
ফোন (অফিস) ৯৫১৫৬৬৩
মোবাইল ০১৫৫১০৩১১৮২
পদবিপ্রোগ্রামার-2
অফিসইএমআইএস সেল
ই-মেইলhkabir.emis@gmail.com

*প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme